শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৬

1471936613
পূর্বাশা ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আর্থকোয়াক ট্র্যাকারে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে থেকে ৪০৯ কিলোমটার দূরে অবস্থিত মিয়ানমারের মাওলায়েক ও সাগাইনে। উৎপত্তিস্থলে এটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ১০৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা থেকে এর উৎস্থলের দূরত্ব ছিল প্রায় ৮০০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়। এ ছাড়া সোমবার বিকেলের দিকে ভারতের রাজধানী নয়া দিল্লি ও এর আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার ভূকম্পন হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি