শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরের কালিরবাজারে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৬

2015_10_22_10_51_48_PxGVm6lW9Hltcy4OosJyMmMlHjERZ3_originalস্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আর্দশ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে আলিফ হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আলমগীর হোসেন (৩৫) নামের আরো এক শ্রমিক।

বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর জামে মসজিদে নির্মাণ কাজ করার সময় পার্শ্ববর্তী বিদ্যুতের খুটিতে পৃষ্ট হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গোপালসার গ্রামের আসগর আলীর ছেলে। আহত আলমগীর হোসেন কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে আমি অবহিত নই। খোঁজ নিয়ে জানাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি