পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা সদরের গোমতী নদীর ব্রিজের উপর থেকে হারুন (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৭টায় হারুনের রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হারুন নগরীর টিক্কাচর এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার ইন্সপেক্টর সালাউদ্দিন জানান, মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।


















































