পূর্বাশা ডেস্ক:
কোরবানির ঈদকে সামনে রেখে মোটাতাজা করা হচ্ছে গরু তাও আবার ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে। কুষ্টিয়ার বেশ কয়েকটি জায়গায় এমন চিত্র ধরা পড়েছে। প্রাণী সম্পদ বিভাগ থেকে নেয়া সচেতনতা মূলক কোনো কাযক্রমেই যেনো কর্ণপাত নেই গরু খামারিদের।
আর কয়েক দিন বাদে হাটে উঠবে তরতাজা এসব গরু। আর এ তরতাজার জন্য গরুকে দেয়া হচ্ছে বিভিন্ন ভিটামিন ও ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ইনজেকশন।
খামারিদের অনেকেই বলছে ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করার এই পন্থা বেছে নিয়েছে তারা। এতে গরুর ক্ষতি হবে না তবে বাড়বে রুচি তাই এই পন্থা হাতে নেয়া।
গ্রামের খামারিদের মতো গ্রাম্য চিকিৎসক বদর উদ্দিনেরও দাবি গরুর রুচি বাড়াতেই দেয়া হচ্ছে এসব ঔষধ।কোনো প্রকার ক্ষতির জন্য নয়।
এমন পন্থায় গরুর রুচি বাড়িয়ে স্বাস্থ্য বাড়ানো হচ্ছে ঠিকই কিন্তু ভালো হচ্ছে না তার পরিণতি। অবৈধ উপায়ে গুরু মোটাতাজা বন্ধে প্রাণী সংকট বিভাগ খামারিদের নানা উপায়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু অনেকেই কানেই নিচ্ছে না সে কথা।
কুষ্টিয়া জেলার প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো.আশাদুল অভিযোগ করে বলেন, আমরা তাদেরকে সতর্ক বাণী বারবার পৌঁছে দিয়েছি। তার জন্য ১০ হাজার লিফলেট খামারিসহ যারা ঔষধ বিতরণ করে তাদের কাছে পৌঁছে দিয়েছি। পাশাপাশি বিভিন্ন উপজেলায় তাদের নিয়ে মতবিনিময় সভা করেছি। যেনো কোনো ধরণের ক্ষতিকর পদার্থ গরুর খাদ্যে বা শরীরে প্রয়োগ করা না হয়।
এবার এখনো সীমান্তে কড়াকড়ি। বন্ধ অপার থেকে গরু আসা। তাই এবার দেশীয় পশুতে কোরবানির বাজার হবে জমজমাট। আর তাই অসাধু ব্যাক্তির জন্য বাজার জাতে নষ্ট না হয় সে জন্য নজরদারি বাড়াতে হবে এখনই।























































