শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নৌ শ্রমিক ধর্মঘটের ৫ম দিনেও বন্ধ বন্দরের পণ্য খালাস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

port-strike-1

পূর্বাশা ডেস্ক:

শ্রমিক ও মালিক পক্ষের কয়েক দফা বৈঠকের পরও সমাধান হয়নি নৌ শ্রমিক ও মালিকপক্ষের দ্বন্দ্ব। টানা পঞ্চম দিনের মতো চলছে নৌ-শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের এই নৌ-ধর্মঘট।

এদিকে টানা ধর্মঘটের কারণে পণ্য বোঝাই জাহাজ ও কার্গোসহ বিভিন্ন নৌযান আটকা পড়ে আছে চট্টগ্রাম ও মংলা বন্দরে। শিল্পের কাচামালসহ বিভিন্ন পণ্য রয়েছে জাহাজগুলোতে।

ধর্মঘটের ফলে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর ১৬টি ঘাট এবং বন্দরের বর্হিনঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে। খুলনার মংলা বন্দরের বর্হিনঙ্গরে অবস্থানরত কোন জাহাজ থেকে কোন পণ্য খালাশ হয়নি।

অন্যদিকে নৌপথে পণ্য পরিবহণ বন্ধ থাকায় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন সংকট এবং বাজার পরিস্থিতিতে ইতোমধ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকরা সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেন।

জানা যায়, শনিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বর্হিনঙ্গরে ৩২টি বড় জাহাজ আটকে  রয়েছে এবং জাহজগুলোতে সাড়ে ৫লাখ টন ভোগ্যপণ্যসহ শিল্পের কাচামাল রয়েছে। এ পণ্য খালাশে এখনও পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। কারণ এখান থেকে যে লাইটার জাহাজগুলো চলাচল করে তা এখন বন্ধ আছে। কোন ধরনের পণ্য সেখান থেকে আনা হয়নি। একই সাথে কর্ণফুলি নদীতে যে ১৬টি ঘাট ঘাট রয়েছে সেখানেও শত শত লাইটার জাহাজে প্রায় ২লাখ টন পণ্য আটকে রয়েছে।

লাইটার জাহাজ পরিচালনকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের পক্ষ থেকে বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত লাইটার জাহাজের শ্রমিকরা কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন ভাবেই বন্দরের বর্হিনঙ্গর থেকে পণ্য খালাশ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ঘাটগুলোতে একধরণের অচলাবস্থা বিরাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি