পূর্বাশা ডেস্ক:
সালমান এবার নভোচারী। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ তাঁকে নভোচারী হিসেবে দেখা যাবে। ‘বিগ বস’ নামক এই রিয়্যালিটি শো কয়েক বছর ধরে তিনি উপস্থাপনা করছেন।
রিয়্যালিটি শো ‘বিগ বস টেন’-এর প্রোমো ভিডিওতে সালমানকে নভোচারীর পোশাকে দেখা যায়। পোশাকটি ডিজাইন করেছেন সালমানের পছন্দের ডিজাইনার অ্যাশলে রেবেলো।
‘বিগ বস টেন’-এ তারকাদের সঙ্গে সাধারণ মানুষও প্রতিযোগী হিসেবে থাকবেন। সাধারণ মানুষের জন্য অডিশনের ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকে বাছাই করে অল্প কয়েক জনকে প্রতিযোগী হিসেবে নেওয়া হবে।
ভারতের পুনের লোনাবালাতে অনুষ্ঠানটির শুটিং হবে। সেখানে নতুন সেটের পাশাপাশি তারকাদের জন্য কুটির বানানো হয়েছে।
সালমান খান তাঁর ছবি ‘টিউবলাইট’-এর লাদাখের অংশের শুটিং শেষ করেছেন। এখন তিনি মানালিতে শুটিং করবেন। ইন্দো-চীনা প্রেমকাহিনির এই ছবিতে নায়িকা থাকছেন চায়নিজ তারকা ঝু ঝু।


























































