শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাইবার আক্রমণের কথা জনিয়ে সুইফটের চিঠি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৬

1461576962

পূর্বাশা ডেস্ক:

এখনো হচ্ছে সাইবার আক্রমণ, অর্থ হারাচ্ছে গ্রাহক। এমন একটি তথ্য দিলো আর্থিক লেনদেনের আন্তর্জাতিক নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সুইফট। সুইফট নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে শুধু মাত্র এমন ব্যাংকগুলোর কথাই উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

গ্রাহকরা ব্যাংকগুলোতে পাঠানো একটি সতর্কতামূলক চিঠিতে সন্দেহজনক লেনদেনের নির্দেশনা পেলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা হয়েছে।

সুইফট জানায়, যেসব গ্রাহক ব্যাংকগুলোর স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা দূর্বল কেবল সেই সব ব্যাংকই সাইবার হ্যাকিং এর শিকার হচ্ছে। তবে কোন কোন ব্যাংক এই তালিকায় রয়েছে কিংবা কি পরিমাণ অর্থ চ–রির ঘটনা ঘটেছে তা পরিষ্কারভাবে উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি।

গেল ফেব্রুয়ারিতে সুইফটের কোড হ্যাক করেই ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি হয় বাংলাদেশের ব্যাংকে রিজার্ভের অর্থ।

এদিকে আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে সাইবার অপরাধ দমনের নীতিমালা গ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দিয়েছে ৬ সিনেট সদস্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি