শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাকারের দোসর আইনজীবীদের বিচার হবে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৬

2016_06_28_17_09_57_4emuRsPf48DaWWuCaZ1oxnMGDJKTEm_original

পূর্বাশা ডেস্ক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে আইনী লড়াই করার জন্য সিনিয়র আইনজীবীদের কঠোর সমালোচনা করেছেন। রাজাকারদের দোসর হিসেবে তাদেরও বিচার হবে বলেও হুঁসিয়ার করে দেন প্রধানমন্ত্রী। আজ বিকেলে রাজধানীর কৃষিবিদ ইানস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ১৫ই আগস্টের শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আইনজীবীরাই বা কোন বিবেকে অপরাধীদের পক্ষে অবস্থান নেয়? অর্থই কি সব? তাদের ব্যবস্থা জনগণই নেবে।

রাজাকারের দোসর দিসেবে তাদের বিচার হবে। তিনি বলেন, রাজাকারদের মন্ত্রী বানানোর জন্য খালেদা জিয়ার অবশ্যই বিচার হবে। দেশের মানুষ এই বিচার দেখতে চায়। জঙ্গিদের জন্য মায়াকান্না করছেন খালেদা জিয়া এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জঙ্গিদের শিকড় ওখান (খালেদা জিয়া) থেকেই শুরু কিনা তা দেখতে হবে। জঙ্গিদের মদদদাতাদেরও বিচার করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করায় অনেক হুমকি ধমকি এসেছিল। কিন্তু তিনি দমে যাননি। কারণ তিনি জাতির জনকের সন্তান। যে কাজ তিনি শুরু করেছেন তা থেকে সরে আসেননি। শেখ হাসিনা বলেন, যেই খুনিদের বিচারের কাজ তার বাবা শুরু করেছিলেন সেই বিচার কাজ তিনি চালিয়ে যাবেন। শত বাধা ও হুমকিতে তিনি পিছপা হবেন না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের দালাল ও দোসরদের মদদ দিয়েছেন জিয়া ও তার স্ত্রী। শেখ হাসিনা বলেন, মহান পুরুষরা বলেছেন, যে অপরাধ এবং যে অপরাধ সহে তারা দুজনেই সমান অপরাধী। এখনো রাজাকার ও খুনীদের মদদ দিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, খন্দকার মোশতাক ছিলেন এক খুনি, আর জিয়াউর রহমান ছিলেন আরেক খুনি। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতায় এসেছিলেন খুনি মোশতাক, আর খুনি মোশতাককে থেকে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন আরেক খুনি জিয়া। দেশের প্রচলিত আইন ও সংবিধান লংঘন করে জিয়া ক্ষমতা দখল করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে জিয়া ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিল। খুনীদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার সুযোগ ছিল না। এই সুযোগে খুনীরা ঘুরে বেরিয়েছিল, রাষ্ট্রদূত পর্যন্ত হয়েছিল।

শেখ হাসিনা বলেন, শাহ আজিজের মতো দালাল যে পাকিস্তানি প্রতিনিধিদের সাথে জাতিসংঘে গিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা রুখে দিতে সেই আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জিয়া। আব্দুল আলীমের মতো ঘাতককে মন্ত্রী বানিয়েছিলেন জিয়া-এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন এমন লোক কি করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হতে পারে? শেখ হাসিনা বলেন, পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসা গোলাম আযমকে বাংলাদেশের পাসপোর্ট দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, যে জামায়াতে ইসলামী নিষিদ্ধ ছিল সেই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়া। যেই ঘাতকদের রাজনীতি করার সুযোগ ছিল না, যাদের বিচার হওয়ার কথা তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়া। শেখ হাসিনা বলেন, পঞ্চাত্তরের পর দীর্ঘ ২১ বছর বঞ্চিত ছিল আওয়ামী লীগ। তাদেরকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি। জিয়াউর রহমানকে খুনী আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, পচাত্তরের পর ১৯টি সেনা ক্যু হয়েছিল। হাজার হাজার অফিসার ও সৈনিককে হত্যা করেছিলেন জিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি