শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রাণভিক্ষার জন্য ফের সময় চাইলেন মীর কাসেম


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৯.২০১৬

99999999

ডেস্ক রিপোর্ট ঃ

একাত্তরে মানবতাবিরোধী ‍অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ফের সময় চেয়েছেন ভাবার জন্য।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে সময় চান তিনি।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে বলেন, বুধবার (৩১ আগস্ট) সকালে রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মীর কাসেমকে পড়ে শোনানো হয়। এসময় তিনি প্রাণভিক্ষার বিষয়ে ভাবার জন্য সময় চান। পরে দুপুরে তার পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাতের সময় তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ফের তার কাছে জানতে চাইলে তিনি
একইভাবে ভাবতে সময় চান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি