শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাতেই ফাঁসি কার্যকর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর


রাতেই ফাঁসি কার্যকর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০১৬

99999999

ডেস্ক রিপোর্টঃ

জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হবে শনিবার রাতে। রাত ১০ টার পর থেকে সাড়ে ১২ টার মধ্যে যে কোন সময়ে এই রায় কার্যকর করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই তথ্য জানা গেছে রায় কার্যকর করার সঙ্গে সম্পৃক্ত ও সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রীর কাছ থেকে।

তিনি বলেন, তাকে সময় দেওয়া হয়েছে । কিন্তু তিনি প্রাণভিক্ষা না চেয়ে ছেলের অজুহাতে সময় ক্ষেপণ করছেন। তার জন্য আর সময় ক্ষেপণ করার কোন সুযোগ নেই। নিয়ম অনুযায়ী সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। ফাঁসির আদেশ কার্যকর করার জন্য অন্যান্য যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা দরকার তাও করা হচ্ছে।

আজ ফাঁসির রায় কার্যকর করার ব্যাপারে তিনি বলেন, আজ রাতেই ফাঁসির রায় কার্যকর করা হবে এমনটাই সিদ্ধান্ত রয়েছে। সেই হিসাবেই বলছি আজই রায় কার্যকর হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি