ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
নবীন এবং প্রবীণের সংমিশ্রনে আগামী সম্মেলনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অক্টোবরে সম্ভাব্য এ সম্মেলনে প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি শক্তির জন্য কমিটিতে নবীনদের যুক্ত করা হবে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাস এর কাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদরের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা।
এছাড়া সদর দক্ষিণ উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর আ’লীগ নেতা আরফানুল হক রিফাত, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর যুবলীগ নেতা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা জেলা সমবায় লীগের সভাপতি জোনায়েদ সিকদার তপু, মহানগর যুবলীগ নেতা সাদি, মহানগর ছাত্রলীেগের সভাপতি আজিজ সিহানু প্রমুখ।



















































