শনিবার,২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মনোহরগঞ্জে বন্দুকসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৯.২০১৬

%e0%a7%a9%e0%a7%a8

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার মনোহরগঞ্জের গাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুকসহ সাহাদাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাহাদাত ওই এলাকার একরামুল হকের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কমান্ডার মেজর মোস্তফা কায়জার আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি