মঙ্গলবার,৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ব্যবসায়ি মিন্টু মেম্বারসহ ২জন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৯.২০১৬

img_7529
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
দেবিদ্বার থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গুনাইঘর ও রসুলপুর গ্রাম থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করে।
মঙ্গলবার রাতে দেবিদ্বার থানার এস.আই মোঃ মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গুনাইঘর উত্তর পাড়া গ্রামের আইন উদ্দিন বাড়ীর সামনে রাস্তার উপর থেকে এবায়দুল(২০), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং-গুনাইঘর (উত্তর পাড়া), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে। পুলিশ উপস্থিত লোকজনদের সম্মুখে এবায়দুল এর দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের বাম পাশের পকেট হইতে ৫৭ (সাতান্ন) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে উদ্ধার পূর্বক জব্দ করেন।

img_7531
অপরদিকে এসআই/মোঃ আসাদুল ইসলাম, এএসআই/মোঃ সাইফুল ইসলাম দেবিদ্বার থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি ও মাদক দ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনার সময় দেবিদ্বার নিউ মার্কেট অবস্থানকালীন ইং গোপন সূত্রে সংবাদের মাধ্যমে পূর্ব দেবিদ্বার গোমতি ব্রীজের উপর উপস্থিত হওয়া মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক দৌড়ে পলায়নের আসামী মোঃ শাহজাহান প্রঃ মিন্টু মিয়া মেম্বার (৪১), পিতা-মৃত বশির আলম, সাং-রসুলপুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে আটক করেন। উপস্থিত লোকজনের সম্মূখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির সাথে মাজায় গোঁজা অবস্থায় একটি সাদা পলিথিনে মোড়ানো ৫৫ (পঞ্চান্ন) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। গোয়েন্দা সূত্রে জানা যায় দেবিদ্বার থানা পুলিশের ব্যপক তল্লাশী ও তৎপরতায় মাদক ব্যবসায়ীরা অভ্যান্তরীন রাস্তা ব্যবহার করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। ওই ঘটনায় সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি