বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

sam_1062মোঃ অপু খান চৌধুরী, কুমিল্লা:
আইন শৃংখলা উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন
আইন শৃংখলা, সন্ত্রাস, নাশকতা, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও চুরি ডাকাতি সহ সকল প্রকার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের পাশাপাশি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। কখন কোন এলাকায় কি ধরনের অপরাধ সংগঠিত হয় তা প্রশাসনের আগে স্থানীয়রা জানতে পারে। সে ক্ষেত্রে স্থানীয়রা যদি তাৎক্ষনিক প্রশাসন অথবা থানা পুলিশকে সংবাদ দিয়ে সহযোগিতা করে তাহলে আইন শৃংখলা বাহিনী জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহন করতে পারে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা যদি সন্ত্রাস, নাশকতা, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও চুরি ডাকাতি সহ অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে স্বোচ্ছার থাকে এবং তাদের ইউনিয়ন পরিষদের মাসিক সভায় এই বিষয় গুলা নিয়ে আলোচনা করে তাহলে আমাদের এই উপজেলা থেকে সকল প্রকার অবৈধ কর্মকা- পর্যাক্রমে কমে আসবে। গতকাল ২৮ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কামিশনার (ভূমি) কামরুল ইসলাম খান, থানা অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, শশীদল বিওপির বিজিবি কমান্ডার আবু রেজা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাতাবুদ্দিন, মহিলা বিষয়ক অফিসার আফরোজা বেগম, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আল মাহমুদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান রিপন ভূইয়া, শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তবা আলী শাহীন, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মোঃ আবুল বাশার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ,  ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ আরো অনেকে। সভায় আসন্ন শারদীয় দূর্গা পুজা উদ্যাপন উপলক্ষে আইন শৃংখলা উন্নয়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি