শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃদ্ধের সাথে বিয়েতে রাজী না হওয়ায় স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

247684_1

ডেস্ক রিপোর্ট ঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃদ্ধের সাথে বিয়েতে রাজী না হওয়ায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্কুলছাত্রীর নাম মনি আক্তার(১৩)। সে কুমিরা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। সাংবাদিক ও এলাকাসীর অনুরোধে পুলিশ ৪ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যজনক কারণে লাশ উদ্ধার করে নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা জেবল হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে মনি আক্তার (১৩) কে একই ইউনিয়নের লোহারপুল এলাকার বাসিন্দা মৃত জাকির হোসেন এর পুত্র প্রভাবশালী বৃদ্ধ হেলু উদ্দিন (৫০) এর সাথে বিয়ের কথাবার্তা ঠিক করে পরিবার।

স্কুলছাত্রী মনি এ বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যরা প্রায়ই তাকে মারধর করত। সর্বশেষ গত ২৬ সেপ্টেম্বর রাতে আবারও বাবা-মা, ভাই মিলে তাকে মারধর করলে এক পর্যায়ে মনি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মৃত্যু নিশ্চিত জেনে পরিবারের সদস্যরা ওইদিন রাতেই তার দেহ কুমিরা টিবি হাসপাতাল সংলগ্ন (ডালচাল মিয়ার মাজার এলাকায়) পাহাড়ের উপরে গর্ত করে মাটি চাপা দিয়ে লাশ গুম করে রাখে।

এ ঘটনার পর এলাকার লোকজন সাংবাদিকদের বিষয়টি জানালে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকরা। ঘটনাস্থলে গেলে দেখা যায়, পাহাড়ে জঙ্গল পরিবেষ্টিত এলাকায় মেয়েটিকে গর্ত করে মাটি চাপা দেয়া হয়। কেউ যাতে বুঝতে না পারে, সেজন্য দেয়া হয় কলাপাতা।

স্থানীয় যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, ঘটনার পর আমরা এসে দেখি মেয়েটির হাত ও চুল বের হয়ে আছে। পরবর্তীতে লোকজন মাটি দিয়ে তা ডেকে দেয়।

স্থানীয়রা আরও জানান, ধনপতি বৃদ্ধ হেলু দীর্ঘ দিন ধরে মনিদের বাড়ীতে আসা-যাওয়া করত। এতে মনির দিকে কু-নজর পড়ে তার। এক পর্যায়ে পরিবারের সদস্যরা অর্থের বিনিময়ে শিশু কন্যা মনিকে বৃদ্ধার সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়।

এদিকে মেয়েটির পিতা জেবল হোসেন জানান, ডায়রিয়া আক্রাত হয়ে তার মেয়ে মারা গেছে। পাহাড়ে মাটি চাপা, জানাজা না পড়ানো, কবর না দেওয়া, কাপনের কাপড় না পরানো সর্ম্পকে জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

জানাযায়, পাষন্ড এ পিতা জেবল হোসেন প্রায় ৪ বছর পূর্বে তার প্রথম ঘরের কন্যা হালিমা আক্তারকেও এভাবে মেরে ফেলে।

অন্যদিকে স্থানীয় মেম্বার আলাউদ্দিন জানান, মেয়েটির মৃত্যু সম্পর্কে তিনি অবগত নন। এলাকাবাসীর কাছ থেকে শুনেই তিনি ঘটনাস্থলে এসেছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন- মেয়েটির মৃত্যু অস্বাভাবিক কিনা সেটি আমার জানা নেই, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় সামাজিকভাবে নিহতের কবর দেওয়া হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি