শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খাদিজাকে কোপানোর প্রতিবাদে, সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর


খাদিজাকে কোপানোর প্রতিবাদে, সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৬

sylhet-news-001_1-550x307

পূর্বাশা ডেস্ক:

সিলেট এমসি কলেজের শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এমসি কলেজে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এ সমাবেশ  ঘোষণা  দেওয়া হয়। এ সময় এমসি কলেজ সংলগ্ন টিলাগড়ে সিলেট-তামাবিল সড়কে দু’টি প্রাইভেটকারসহ ৭টি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলাকারী শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ফাঁসির দাবিতে বুধবার কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের  ঘোষণা দিয়েছেন তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থী সজল জানান, সমাবেশে দুই দিনব্যাপী কর্মসূচি  ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩ দফা দাবি উত্থাপনও করা হয়েছে। দাবিগুলো হলো- মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, আসামি বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া আজ কালো ব্যাজ ধারণ করে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া বুধবার প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচি  ঘোষণা করবেন তারা।

সোমবার বিকেলে সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের গণধোলাই দিয়ে পুলিশে  সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় খাদিজা আক্তার নার্গিসকে প্রথমে সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক অস্ত্রোপচার শেষেও তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গণধোলাইয়ে আহত শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় তার চিকিৎসা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি