শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ১০বিজিবি’র অভিযানে ০১জন মাদক ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


কুমিল্লায় ১০বিজিবি’র অভিযানে ০১জন মাদক ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

picture31

পূর্বাশা ডেস্ক:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ১২.০০ ঘটিকায় বি-পাড়া থানার অর্ন্তগত শশীদল বিওপি’র “সূর্যনগর” নামক স্থান হতে ০৩ বোতল হুইস্কিসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী মোঃ টুটুল মিয়া (২০), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, গ্রাম +পোষ্ট- মাধপুর, থানা- বি-পাড়া, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৪৪ বোতল, গাঁজা- ৪৬.৫ কেজি, টার্গেট ট্যাবলেট- ৪২৯২ টি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ২৫০০০ টি, শাড়ী- ২৩ টি, মোটর সাইকেল- ০৭ টি, আতশবাজি- ১১৮০ টি, টর্চ্ লাইট-৩৯ টি এবং ৩২২ কেজি বাংলাদেশী ইলিশ মাছ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩৪,৯০,০৫০/- (চৌত্রিশ লক্ষ নব্বই হাজার পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

মোঃ শহীদুল আলম

অতিরিক্ত পরিচালক

ভারপ্রাপ্ত অধিনায়ক

প্রয়োজনে যোগাযোগ

মোঃ রাশেদুল ইসলাম

১০ বর্ডার র্গাড ব্যাটালিয়ন, কুমিল্লা

মোবাইলঃ ০১৭৬৯-৬০৩২১৬

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি