স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ স্কাউটস্, কুমিল্লা অঞ্চলের নির্বাহী কমিটির ৪৮তম প্রথম সভা আঞ্চলিক কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল খালেক। সভায় বিভিন্ন কার্যাদির আলোচনা সাপেক্ষে অনুমোদন দেয়া হয় এবং সাবেক সম্পাদক ও ইউসুফ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম হাসেদুল হক এর স্মারণ সভা আগামী ১৩ অক্টোবর ২০১৬ আঞ্চলিক কার্যালয়ে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আগামী ২৯ অক্টোবর ২০১৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা ও বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের সভাপতির কার্যালয়ে বার্ষিক কাউন্সিল সভা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক ও কুমিল্লা অঞ্চলের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজ এর অধ্যক্ষ ও সহ-সভাপতি প্রফেসর মেজর (অব:) মোঃ আব্দুল হাফিজ, কমিশনার মফিজুল ইসলাম সরকার, সম্পাদক আবদুল আউয়াল ভূইয়া, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ ফারুক আহাম্মদ, হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিশনার মো. এ.কে.এম জাহাঙ্গীর আলম, বি-পাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ডি.আর. সি আবু নোমান সরকারসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।


















































