পূর্বাশা ডেস্ক:
হাইতিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ক্যারিবীয় ঘূর্ণিঝড় ম্যাথিউ আঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জন এবং ডমেনিকা রিপাবলিকানে নিহত হয়েছে ৪ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি বাহমা অতিক্রম করছে। যুক্তরাষ্ট্র জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের মতে শুক্রবার সকাল নাগাত আঘাত হানতে পারে ফ্লোরিডায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই হ্যারিকেনের আঘাতে হাইতিতে ঘূর্ণিঝড় বয়ে যাবার ৪৮ ঘন্টা পর হাইতির চিত্র এখন ভিশন রকম বিধ্বস্ত। বিশেষ করে দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই ধ্বংসলীলা বেশি করে ছোখে পড়বে।
দেশটির সিভিল প্রটেকশন ফোর্সের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ৩শ’ ছাড়িয়ে যেতে পারে। ঘূণিঝড়টি প্রায় ২শ’ ৩০ কিলোমিটার বেগে বয়ে যাবার পথে সবকিছু ধ্বংস করে দিয়ে যায়।
একটি দাতব্য সংস্থার মতে দেশটির উপকূলীয় অঞ্চলের ৮০ শতাংশ ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ধসে পড়েছে বাড়ি ঘরের দেয়াল। হাজার হাজার মানুষ এখন গৃহহীন হয়ে পড়েছে, গাছপালা উপড়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
হ্যারিকেনে ক্ষতিগ্রস্থ দরিদ্র এই দেশের মানুষেরা এখন সর্বশান্ত।
ক্ষতিগ্রস্থদের একজন বলেন, ‘আমরা সব হারিয়েছি। আমাদের যতটুকু অর্থ ছিল সব শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। চারদিকে কেবল ধ্বংস দেখছি আর সাহায্য চাইছি। কিন্তু কিছুই মিলছে না’।
এদিকে ঝড়টি আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৪ আকার ধারণ করে বাহমা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং সাউফ ক্যারোলিনাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রায় ২ মিলিয়নের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ব্যবস্থা করা হচ্ছে অতিরিক্ত ত্রাণ ও অর্থের।
জর্জিয়ার গভর্নর এই অকস্থাকে খুবই মারাত্বক বলে ঘোসণা করেছেন। গভর্নর নাথান বেল বলেন, ‘আমাদের এবং দক্ষিণের কয়েকটি পার্শ্ববর্তি রাজ্য এই মুহূর্তে খুবই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন। আমরা নির্বাহী আদেশে জনগণকে এইসব অঞ্চল ত্যাগ করতে বলছি। এসব অঞ্চলের বন্দরগুলোকে সর্বচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে’।
জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে প্রায় ৫ মিটার উচ্ুঁ জলোচ্ছাসের আশঙ্কা করা হচ্ছে।

























































