শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

jongi

পূর্বাশা ডেস্ক:

জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সদর উপজেলার হারিনাল ও পাতা নামক দু’টি এলাকায় দু’টি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার ভোর থেকে এ অভিযান শুরু হয়।

এখন পর্যন্ত এ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,  অভিযানে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ অভিযানে সিটিটিসি, র‌্যাব, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ একযোগে কাজ করছে। আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিলো ঐ দুটি বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিলো। তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি