কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের তিনদিনেও সন্ধান মিলেনি গৃহবধু আলেয়া বেগমের (৫০)। ছয় সন্তানের জননী আলেয়া বেগম চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের শহিদুল ইসলাম ছুট্টুর স্ত্রী ও ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক আকতারুজ্জামানের বোন। এ ব্যাপারে আক্তারুজ্জামান বাদি হয়ে গতকাল শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-২৮৯) করেছেন।
জানা গেছে, আলেয়া বেগম বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে আবুল খায়ের নামের এক কবিরাজে কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও শনিবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। কোন ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৬৮০৩৭৭৪, ০১৭১১০৭১৫৪০ নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


















































