কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ১৬,০১,৫৬০/-টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করা হয়েছে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮ টায় বুড়িচং থানার অর্ন্তগত “ভবের মুড়া” নামক স্থান হতে ২৬ কেজি গাঁজা এবং ৫৮ বোতল হুইস্কি মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৭৫ বোতল, বিয়ার- ১৪ বোতল, কোরেক্স- ০৭ বোতল, ইয়াবা ট্যাবলেট- ১৭ টি, গাঁজা- ৩৯ কেজি, অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট-৩৭৯৮০ টি, শাড়ী- ০৪ টি, থ্রী পিছ- ০১ টি, গার্মেন্টস্ সামগ্রী-০৪ টি, কসমেটিকস্- ১৬৬ টি, চকলেট- ২১১৯ টি, মোবাইল- ০৫ টি, কম্বল- ০২ টি, লাগেজ- ০১ টি এবং ৪৯৫ কেজি বিট লবণ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৬ লক্ষ ১ হাজার ৫৬০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।


















































