শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদায়ের দ্বারপ্রান্তে দেবী, আজ মহানবমী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

241-550x367

পূর্বাশা ডেস্ক:

আজ নবমী, কাল বিসর্জন। বিদায়ের দ্বারপ্রন্তে দেবী দুর্গা। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ (সোমবার)। শাস্ত্রমতে, নবমী বিহিত পূজা হয় নীল কণ্ঠ, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে। এই দিনে অসুরবিনাশী দেবী অর্বিভূত হন ভক্তের মাঝে।

নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতিবছর এই তিথিতে দুর্গতিনাশিনী দুর্গা অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য দেবী ভক্তদের মাঝে আর্বিভূত হন।

পূরাণ মতে, এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। নবমীর দিনে ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচার্যে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে।

নবমী থেকেই মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। ১০ অক্টোবর মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি