শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

debidwar-pic-11-10-2016
মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় সোমবার রাতে উপজেলার ছোটনা গ্রামের পূজা মন্ডপের পাশে কথাকাটা কাটির জের ধরে ছুরিকাঘাতে ফয়েজ নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় হামলায় আহত হয়েছে আরও ৩ জন। নিহত যুবক বাড়ি দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব চলাকালে ছোটনা গ্রামের একটি পূজামন্ডপের পাশে ফয়েজের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথাকাটা কাটি হওয়া এক পর্যায়ে ফয়েজকে ছুরিকাঘাত করে ওই যুবকরা। তাকে বাঁচাতে এসে গনি মিয়া, রাসেল ও মেহেদী এরা তিনজন আহত হন। স্থানীয়রা মারাত্মক আহত ফয়েজকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে পূজার কোনো সংশ্লিষ্টতা নেই। তুচ্ছ বিষয় নিয়ে কাথাকাটা কাটির কারণে ছুরির ঘাতে ফয়েজের মৃুত্যু হয়েছে। এদিকে ফয়েজের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি