শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সুপ্রিম কোর্ট বারের বহুতল ভবন করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব


সুপ্রিম কোর্ট বারের বহুতল ভবন করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

suprim-cout-550x309

পূর্বাশা ডেস্ক:

সুপ্রিম কোর্ট বারের জন্য একটি বহুতল ভবন তৈরি করতে প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। সুপ্রিম কোর্ট বারের এখন যেখান থেকে কর্মকা- পরিচালিত হচ্ছে তাতে জায়গা সঙ্কুলান হচ্ছে না। এ কারণে আইনজীবীদের প্রয়োজন ও সহযোগিতার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট বারের জন্য বহুতল ভবনের প্রস্তাব দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে। সোমবার রাতে গণভবনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ও কথা বলেন। তারা সুপ্রিম কোর্ট বারের ভবনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং একটি বহুতল ভবন বানানোর ব্যাপারে সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তাদের কথা শোনেন ও আশ্বস্ত করেন বিষয়টি তিনি দেখবেন।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য এবং বারের কর্মকা- পরিচালনা করার জন্য ভবন দরকার। এ কারণে একটি আলাদা ভবন তৈরির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। কত তলা ভবন হবে জানতে চাইলে তিনি বলেন, এটা বেশ কয়েকতলা হবে। তবে এখনই বলা যাবে না ঠিক কত তলা হবে। এ ব্যাপারে ইঞ্জিনিয়াররা ডিজাইন করবেন। বড় ও বিশাল পরিসরের একটি ভবনের জন্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি