শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে হামলার ভিন্ন পথ খুঁজছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

250132_1

ডেস্ক রিপোর্ট ঃ

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার কথিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিতর্কের পর পাকিস্তানে হামলার জন্য ভিন্ন পথ খুঁজছে দেশটি।

সার্জিক্যাল স্ট্রাইক থেকে বিজেপি রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে বলে যে অভি‌যোগ উঠছিল তা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

বুধবার মুম্বাইতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের সম্পূর্ণ কৃতিত্ব সেনাবাহিনীর। কিন্তু গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার বাহবা পাওয়ার ‌যোগ্য।

প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘কেউ ভাবেইনি যে ভারত এমন পদক্ষেপও করতে পারে। ৩০ বছরের জমে থাকা চাপ নির্গত হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। এই অভি‌যানের সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় সেনার। কিন্তু তাদের স্বাধীনভাবে অভি‌যান চালাতে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে বিজেপি সরকার।’‍

পর্রীকরের কথায়, ‘ভারত ‌কী পদক্ষেপ করবে তা যে আগে থেকে বুঝতে দেবে না তা টের পেয়েছে পাকিস্তান। তাই পরবর্তী আক্রমণ সার্জিক্যাল স্ট্রাইক না-ও হতে পারে। অন্য কোনো পথেও পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে।’‍

পাশাপাশি বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলেও অভি‌যোগ করেন তিনি।

পর্রীকরের দাবি, ইউপিএ আমলেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে যে প্রচার চালানো হচ্ছে তা শতভাগ মিথ্যা। ভারত এর আগে পাক অধিকৃত কাশ্মীরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করেনি। ২৯ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকই প্রথম।

এদিকে ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেখানো নিয়ে এখনো টালবাহানা করছে দেশটির বিজেপি সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি