শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » উন্নয়ন কর্মকাণ্ডে চীনকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার


উন্নয়ন কর্মকাণ্ডে চীনকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০১৬

250565_1

ডেস্ক রিপোর্ট ঃ

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনকে সবসময় সহযোগিতা ও পাশে থাকার অাহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অালোচনা হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল জানান, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে। তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে চীনের অকৃত্রিম সম্পর্ক স্থাপিত হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি