বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম:
কুমিল্লর চৌদ্দগ্রামে ২’শ ৪৭ পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর, গুচ্ছগ্রাম ও নানকরায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা জিএম মীর হোসেন মীরু।
বাতিসা ইউনিয়ন আ’লীগ সভাপতি আবদুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, পল¬ী বিদ্যুতের ডিজিএম মৃদুল কান্তি চাকমা, পল¬ী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক জাকির হোসেন, বাতিসা ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুর রহমান টিপু, আবুল হাশেম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আফতাব মোল¬া, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, যুবলীগ নেতা আবদুল বাতেন সোহেল, কাজী মহিন, নিজাম উদ্দিন মিলন, আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


















































