পূর্বাশা ডেস্ক:
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র তারকা প্রিয়াঙ্কা চোপড়া ভ্রমণ বিষয়ক এক ম্যাগাজিনের প্রচ্ছদে সিøভলেস ট্যাংক টপ পরে পোজ দিয়েছিলেন। আর ওই সিøভলেস ট্যাংক টপটিতে লেখা ছিল চারটি শব্দ। শরণার্থী, অভিবাসী, বহিরাগত ও পর্যটক। প্রথম তিনটি শব্দ লাল কালি দিয়ে কেটে দেয়া ছিল। বেঁচে থাকা একমাত্র শব্দটি পর্যটক যা কেটে দেয়া ছিল না।
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার এ ধরনের পোশাক পরিধানের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষ করে সিরিয়ার শরণার্থী সংকটের প্রেক্ষাপটে, ট্যাংক টপের বক্তব্য নিয়ে চলছে এ ধরনের ব্যাপক সমালোচনা। শুধু সিরিয়া কেন, ইরাক, লিবিয়া সহ অনেক দেশ থেকে বাধ্য হয়ে শরণার্থীরা ইউরোপ সহ বিভিন্ন মহাদেশে পাড়ি জমাচ্ছেন বেঁচে থাকার তাগিদে। শরণার্থীদের মধ্যে কোনো কোনো দেশে আশ্রয় নেয়া অনেক ভারতীয় নাগরিকও রয়েছে। আর তাদের নিয়ে এধরনের আচরণের বিষয়টিকে কটাক্ষ বলেই অনেকে মনে করছেন। তবে শেষ পর্যন্ত মিস চোপড়া এবং কনডে ন্যাস্ট ম্যাগাজিন কর্তৃপক্ষ ঐ কাভারের জন্য দু:খ প্রকাশ করেছে।
সমালোচকেরা বলেছেন, শরণার্থী হওয়াটা কারো ইচ্ছার ওপর নির্ভর করেনা। আর ট্যাংক টপের ঐ বার্তা বস্তুত সমাজের একটি সুবিধাজনক অবস্থানের নির্দেশক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা দেখা গেছে।
ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে মিস চোপড়া বলেছেন, ম্যাগাজিনটির মূল উদ্দেশ্য ছিল বিদেশীদের সম্পর্কে সাধারণ মানুষের মনে যে অহেতুক ভয় থাকে, সে বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা। শরণার্থীদের সেন্টিমেন্টকে আহত করা নয়।
এ মাসের শুরুতে মিস চোপড়া নিজেই ম্যাগাজিনের কাভারের ছবিটি টুইটারে পোষ্ট করেন।
এরপরই ভারত জুড়ে শুরু হয় সমালোচনা।
বিষয়টিকে অশোভন আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, এই মূহুর্তে সিরিয় শরণার্থীরা যে অমানবিক জীবনযাপন করছেন, সেসময় এমন বক্তব্যের মাধ্যমে তাদের হেয় করা হয়েছে। মিস চোপড়ার পোশাককেও আপত্তিকর বলেছেন কেউ কেউ।


























































