ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের নান্দাইলের দাতাহাটি বাজারে আ.লীগ নেতার গুদাম থেকে হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন নান্দাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাল বিক্রির ডিলার মো. আসাদুজ্জামানের ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে কালোবাজের বিক্রির জন্য মজুদ করে রাখা মজুদ ১০ টাকা কেজি মূল্যের ১৮শ কেজি (৪৫ বস্তা) চাল উদ্ধার করেন।
কালো বাজারে বিক্রি করে পাঁচারের চেষ্টাকালে গোপন সূত্রে খবর পেয়ে
এসময় খাদ্য বিভাগের পরিদর্শক তামান্না সুলতানা, বিকাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ডিলার নুরুল্লাহ পালিয়ে যায়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ড. শাহনুর আলম ১০টাকা মূল্যের চাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান উক্ত বিষয়ে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, আটক চাল চলতি বছরের সেপ্টেম্বর মাসে হতদরিদ্রদের মাঝে বিতরণ করার কথা ছিলো।























































