ডেস্ক রিপোর্ট ঃ
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের মঞ্চে উপস্থিত নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে তাকে দেখা যায়নি।
সম্মেলনের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ থেকে কাউন্সিলর হলেও এ সম্মেলনে যোগ দেননি তিনি। ঢাকা দক্ষিণ থেকে কাউন্সির করা হয়েছিল শেখ রেহানাকে। আর জয়কে করা হয়েছিল রংপুর থেকে। কিন্তু শনিবারের উদ্বোধনী অধিবেশনে শেখ রেহানা উপস্থিত ছিলেন না। জানা গেছে, শেখ রেহানা দেশের বাইরে রয়েছেন।
অনেকে বলছেন, রেহানা পুত্র ববি সিদ্দিকী বনাম সজীব জয়ের মধ্যকার কোন রেশারেশির ফল কি না। খবরে প্রকাশ, ববি কাউন্সিলর হতে চাইলেও পরে শেখ হাসিনা তা বাতিল করেন। এর ফলে সজীব জয়ের বড় পদের তেমন প্রতিদ্বন্দ্বী নেই।























































