শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাতিরঝিলে নামছে যাত্রীবাহী ওয়াটার ট্যাক্সি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

water-taxi-550x380

ডেস্ক রিপোর্টঃ

হাতিরঝিল, রাজধানীর বুকচিরে একটুকরো নির্মল পরিবেশ আর প্রশান্তির আরেক নাম। সকল জীর্ণতার ছেদ টানতে, ব্যস্ততার গো-ি পেরিয়ে এক বুক প্রশান্তির নিশ্বাস নিতে অনেকেই ভিড় করেন এখানে।

সাম্প্রতিক সময়ে হাতিরঝিল হয়ে উঠেছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান রামপুরা, গুলশান, বনানী, বাড্ডা এলাকার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম। এছাড়া নগরবাসীর জন্য বিনোদনের অন্যতম অনুসঙ্গ এটি।

রাজধানীর চিরাচরিত রুপ যানজট ভোগান্তির হাত থেকে কিছুটা রেহাই পেতে এবার হাতিরঝিলে চলবে ওয়াটার ট্যাক্সি। এই জলযান ব্যবহার করে কম সময়ে, স্বল্প খরচে গুলশান, বাড্ডা লিং-রোড, রামপুরা ব্রিজ এলাকায় যাতায়াত করতে পারবে মানুষ। এছাড়া ধীরে ধীরে রাজধানীর উত্তরের এলাকাগুলো নৌ-যোগাযোগের আওতায় আসবে।

৪০ আসন বিশিষ্ট এই ওয়াটার ট্যাক্সি বানানোর কাজ প্রায় শেষ। যাত্রী ওঠা-নামার ঘাটগুলোও তৈরি হয়ে গেছে ইতোমধ্যে। অক্টোবরের শেষে নামানো হবে ৬টি ওয়াটার ট্যাক্সি।

এ প্রসঙ্গে হাতিরঝিলের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাইদ মো. মাসুদ বলেন, মগবাজার, তেজগাঁও, বউবাজার এলাকার লোকজন সবাই মগবাজার ঘাট থেকে উঠবে। মহানগর, রামপুরা, মধুবাগের মানুষ রামপুরা ঘাট দিয়ে ওঠা-নামা করতে পারবে। এছাড়া বনানী খাল দিয়ে বনানী যেতে পারবে।

মাত্র ২৫ থেকে ৩০ টাকা খরচে অল্প সময়ে এফডিসি থেকে বাড্ডা লিং-রোড ও রামপুরা ব্রিজের এলাকায় যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ।

প্রতিটি ট্যাক্সি প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। যার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ছোট পরিসরে ক্যান্টিনও থাকবে এই ট্যাক্সিগুলোতে।

ওয়াটার ট্যাক্সিগুলোর ইঞ্জিন আসার পথে। দু’এক দিনের মধ্যে চাইনা থেকে এগুলো চলে আসবে। ইঞ্জিন আসার পরে ট্যাক্সিগুলো চলাচল উপযোগী করতে আমাদের ১০ থেকে ১৫ দিন সময় লাগবে বলে জানান তারাতারি শীপইয়ার্ডের পরিচালক মো. তাজুল ইসলাম।

পরবর্তীতে গুলশান, বারিধারার দিকেও ওয়াটার ট্যাক্সি দেওয়ার পরিকল্পনার রয়েছে কর্তৃপক্ষের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি