শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে ছয় স্মার্টফোনে চার্জ থাকে বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৬

ywv-550x412

পূর্বাশা ডেস্কঃ

স্মার্টফোন মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। একটি স্মার্টফোন দিয়েই এখন মানুষ কত সহজে কত কিছু করতে পারছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে শুরু করে অফিসের ই-মেইল আদান-প্রদান, গান শোনা, ভিডিও দেখা, ভিডিও কল করা সবকিছুই সম্ভব হচ্ছে স্মার্টফোন দিয়ে। তবে যারা বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তারা জানেন, সমস্যা শুধু চার্জ নিয়ে। কারণ স্মার্টফোনে চার্জ বেশিক্ষণ থাকে না। ফলে অনেককেই গুরুত্বপূর্ণ সময়ে বেকায়দায় পড়তে হয়। সঙ্গে রাখতে হয় পাওয়ার ব্যাংক। যাতে করে চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ দেওয়া যায়। কিন্তু যদি এমন স্মার্টফোন পাওয়া যেগুলোর ব্যাটারির চার্জ থাকবে অনেক্ষণ, তাহলে তো কথাই নেই। এরকম দীর্ঘস্থায়ী চার্জের ব্যাটারিযুক্ত কয়েকটি স্মার্টফোনের তথ্য তুলে ধরা হলো-
জিওনি ম্যারাথন এম ৫ প্লাস
বর্তমানে বাজারে যেসব স্মার্টফোন রয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত স্মার্ট ফোন এটি। এতে রয়েছে ঘণ্টায় ৫০২০ মিলি অ্যাম্পের লিথিয়াম পোলিমার ব্যাটারি। একবার চার্জ দিয়ে থ্রিজি নেটওয়ার্কে ২১ ঘণ্টা কথা বলা যায়। স্মার্টফোনটির দাম ৩১ হাজার ৭০০ রুপি।

আসুস জেনফোন ম্যাক্স ২০১৬
এ বছর মে মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এ স্মার্টফোনটি। ঘণ্টায় ৫ হাজার মিলি অ্যাম্পের ব্যাটারির মধ্যে দামে সবচেয়ে সস্তা এটি। স্ট্যান্ডবাই অবস্থায় এটাতে ৩৮ দিন চার্জ থাকে। দাম ১১ হাজার ৭৫০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো
সম্প্রতি উন্মোচিত হওয়া এ স্মার্টফোনটি জিওনির ব্যাটারির মতোই ঘণ্টায় ৫ হাজার মিলি অ্যাম্পের। দ্রুত চার্জ হয় এবং সাড়ে ২২ ঘণ্টা একটানা কথা বলা যায়। দাম পড়বে ৩৮ হাজার টাকার মতো।

প্যানাসনিক পি৭৫
আসুসের জেনফোন ম্যাক্সের মতোই দামে সস্তা এটি। এতেও রয়েছে ঘণ্টায় ৫ হাজার মিলি অ্যাম্পের ব্যাটারি। দাম পড়তে পারে ৭ হাজার টাকা।

লিনোভো ভাইব পি১ টার্বো
চীনের অন্যতম বৃহত্তম টেক কোম্পানি লিনোভোও এনেছে দীর্ঘস্থায়ী ব্যাটারিওয়ালা স্মার্টফোন। ঘণ্টায় ৫ হাজার মিলি অ্যাম্পের ব্যাটারিওয়ালা এ স্মার্টফোনের দাম ২১ হাজার টাকার মতো।

জাওমি মি ম্যাক্স প্রাইম
অক্টোবরেই জাওমি বাজারে এনেছে এ স্মার্টফোনটি। দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত সর্বশেষ বাজারে আসা স্মার্টফোন এটি। এতে রয়েছে ঘণ্টায় ৪৮৫০ মিলি অ্যাম্পের ব্যাটারি। এতে টানা ১৪ ঘণ্টা ভিডিও চালানো যাবে। মূল্য ২৩ হাজার ৫০০ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি