
পূর্বাশা ডেস্কঃ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে বন্দুকধারীদের গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন আল আরাবিয়া টিভির বরাত দিয়ে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
নিহতদের ছবিটি আরাবিয়া ওয়েবসাইট প্রকাশ করা হয়। লাইটের আলোতে দেখা যায় ঘটনাস্থল আবাসিক এলাকার একটি রাস্তার পাশে। পুলিশের গাড়িও অবস্থান করতে দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, দুই নিরাপত্তা কর্মী কাজ শেষ করে প্রাইভেটকারে করে দাম্মাম থেকে আসার পথে তিন অজ্ঞাত বন্দুকধারী তাদের উপর এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকে। ঘটনাস্থলেই দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়।
জানা যায়, সেপ্টেম্বরে আরো দুই পুলিশ সদস্যকে ওই স্থানে গুলি করে হত্যা করা হয়েছিল।
























































