শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে সরকারি হাসপাতালের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

download-1-44

পূর্বাশা ডেস্ক:

নানা সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতাল। যা শুরু হয় হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে অনিয়মের মধ্য দিয়েই। কোনোমতে টিকিট পেলেও চিকিৎসকের দেখা পেতে অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা থাকলেও স্বাস্থ্য সেবা পাওয়া যায় না এসব হাসপাতালে। এ জন্য প্রয়োজনীয় হাসপাতাল কম থাকা ও সেবা না দেয়ার মানসিকতাকে দুষছেন বিশেষজ্ঞরা।

দেশের একমাত্র পঙ্গু হাসপাতালের সামনের দৃশ্য যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে, কারো হাত ভাঙা, কারো পা। চিকিৎসকের সিরিয়াল না পাওয়ায় গুরুতর অসুস্থ রোগী অপেক্ষা করছেন হাসপাতালের বারান্দাতেই। বিনামূল্যে ট্রলির পাওয়ার নিয়ম থাকলেও, সেটির অভাবে অনেকে আবার ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন এ্যাম্বুলেন্সের ভিতরেই।

রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ভোগান্তির কোনো শেষ নেই। টিকিট কাটা থেকে শুরুকরে চিকিৎসকের রুমে প্রবেশ কিংবা বেড পাওয়া, সব জায়গাতেই থাকে চিকিৎসকের সহকারি কিংবা আয়াদের দৌরাত্ম।

১৬ কোটি মানুষের জন্য দেশে এ মুহূর্তে সরকারি হাসপাতাল আছে মাত্র ১২৪টি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪২৫ ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে ৪ হাজার ৮৬০টি। এর মধ্যে ঢাকায় আছে ১৮টি হাসপাতাল।

বিশেষজ্ঞরা মনে করেন, হাসপাতাল সংকটের পাশাপাশি রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিরও যথেষ্ট অভাব রয়েছে। আর সরকার বলছে, সংকট বিবেচনায় জাপানের সহায়তায় দেশে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।

এছাড়া উন্নত বিশ্বের মতো দেশেও স্বাস্থ্য সেবা সরকারিভাবে বিনা খরচে করার নিয়ম চালু উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি