স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর পৌর পার্কের ধর্মসাগর থেকে অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১১ টায় মরদেহটি ধর্মসাগর থেকে তোলা হয়।
স্থানীয় সূত্র জানায়, ধর্মসাগরের পশ্চিমপাড় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুমিল্লা কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে এখনি বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের জন্য সকালে লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


















































