শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

police-gang-fire-550x369

পূর্বাশা  ডেস্কঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ায় দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের সময় এ ঘটনা ঘটে।

এ সময় একটি পিস্তল, দেশীয় অস্ত্রসহ বোমা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত নিহত দুই ডাকাত সদস্যের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-ভেড়ামারা জিকে ক্যানাল সড়কের গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের দুই সদস্য ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

নিহত দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়াম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি