স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ২০.৫০ ঘটিকায় বি-পাড়া থানার অর্ন্তগত “গৌরাংগলা” নামক স্থান হতে ২৫ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ৮৪ বোতল, গাঁজা- ০৬ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৪৪৪২০ টি, মুরগীর বাচ্চা- ২২৫০ টি, চিনি- ৫০ কেজি, অটোবাইক- ০১ টি এবং ০১ টি বাই সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৫,১১,৬৫০/- (পনের লক্ষ এগার হাজার ছয়শত পঞ্চাশ)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































