পূর্বাশা ডেস্কঃ
অনিয়মের অভিযোগে নোয়াখালীর শ্যামবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উক্ত কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুল আমিন জানান, ভোট শুরুর আগেই সকাল ৭টার দিকে ব্যালট বাক্স ছিনতাই করে ছিল মেরে বাক্স ভরে রাখার অপরাধে এখানকার ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জেলার ৮টি উপজেলার ১২৫টি ভোটকেন্দ্রে আজ সোমবার পুন: ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।























































