পূর্বাশা ডেস্কঃ
ইংলিশ অল-রাউন্ডার স্টোকসের সঙ্গে ‘স্যালুট’ এর দীর্ঘদিনের সম্পর্ক। এর আগেও স্যালুট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের কাছ থেকে। গতকাল তার পুনরাবৃত্তি করলেন সাকিব আল হাসান। যা সাথে সাথে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। দেশ-বিদেশের বহু মানুষ সোশাল সাইটে এই ‘স্যালুট’ এর ছবি শেয়ার দিয়ে মজা করতে থাকেন। এমতাবস্থায় সাকিবকেও পাল্ট স্যালুট দিলেন স্টোকস!
এর আগে ওয়ানডে সিরিজে জস বাটলার আউট হওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন নিয়ে স্টোকসের সাথে বিরোধের শুরু। এরপর তামিমের সাথে বিবাদে জড়ান। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জরিমানা গুনতে হয়েছিল বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ব্যাটসম্যান সাব্বির রহমানকে। বিবাদ করেন সাব্বিরের সাথেও। এ জন্য গতকাল ম্যাচ শেষে তাকে জরিমানাও গুনতে হয়েছে।

























































