পূর্বাশা ডেস্কঃ
ইউনিয়ন পরিষদে নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৫ জন। ভোলার বাপতায় দুই মেম্বার প্রর্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
এছাড়া অনিয়মের অভিযোগে মুন্সিগঞ্জে জাফলং ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন করেছে। ফেনীর ৬ ইউনিয়নে বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও জাসদের ৮ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার খবর পাওয়া গেছে।
নীলফামারীর জোংরা, শ্রীরামপুর ও বুড়িমারি ইউপিতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। সাভার সদর ইউনিয়নে কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী।
ভোটের আগেই ব্যালটে সিল মারার অভিযোগে নোয়াখালীর নবীপুর ইউনিয়ন পরিষদের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁওয়ে বিএনপি প্রার্থীর সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
লহ্মীপুর ও ফেনীতে কেন্দ্র থেকে অন্য দলের এজেন্টদের মারধর করেে বর করে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
রোববার দিবাগত রাতে ফেনীর ধর্মপুর ইউপিতে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়া ছাড়াও এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৫ জন।























































