পূর্বাশা ডেস্কঃ
টঙ্গীতে পায়ে শিকল বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বায়েজিদ আলম তালুকদার (৩০)। তার বাবার নাম মাহবুব আলম তালুকদার। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনার ইসলামপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়ে শিকল বেঁধে বায়েজিদের কাছে পাওনা দশ হাজার টাকা আদায়ের জন্য বনমালা এলাকা থেকে টঙ্গীর মাছিমপুরের নজরুলের বস্তির একটি কক্ষে রোববার থেকে আটকে রাখে ফারুক নামে এক ব্যক্তি। পরে রোববার রাতের কোনো এক সময় বায়েজিদ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পায়ে শিকল বাঁধা অবস্থায় নিহতের লাশ ফ্যানের সঙ্গে ঝুলে ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যাকা- সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে রেজাউল নামে একজনকে আটক করা হয়েছে।























































