মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নক-আউট পর্বের জন্য অপেক্ষা করতে হবে হিগুয়েনদের


নক-আউট পর্বের জন্য অপেক্ষা করতে হবে হিগুয়েনদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

 

higuen11111
পূর্বাশা ডেস্কঃ

এই ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলতে পারতো ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস৷ কিন্তু ড্র করে দু পয়েন্ট নষ্ট করে এখন অপেক্ষায় থাকতে হবে সিরি-আ চ্যাম্পিয়নদের৷ একই অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটির৷

‘এইচ’ গ্রুপে নিজেদের মাঠে এগিয়ে গিয়েও লিঁওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালির জুভেন্তাস৷ ম্যাচের ১৩ মিনিটে গঞ্জালো হিগুয়েন পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন। সিরি-আ দলের হয়ে এটি হিগুয়েনের শততম গোল। জুভেন্তাসে যোগ দেওয়ার আগে নাপোলির হয়ে ৯১ গোল করেছিলেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
Advertisement

তবে জুভেন্তাসের হাসি ৮৪ মিনিটে কেড়ে নেন কোরেতিঁ তোলিসো। রিচার্ড ঘেজালের ফ্রি-কিকে হেড করে বল জালে জড়িয়ে দেন ফ্রান্সের এই ২২ বছর বয়সী মিডফিল্ডার।

‘জি’ গ্রুপের ম্যাচে দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় এফসি কোপেনহেগেনের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে ক্লওদিও রানিয়েরির লেস্টার। তিন ম্যাচ টানা জেতার পর হোঁচট খেল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে সুযোগ পাওয়া এই দলটি। নক-আউট পর্বে ওঠার অপেক্ষা বাড়লেও ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে লেস্টার। ক্লাব ব্রুগেকে ১-০ গোলে হারানো এফসি পোর্তো ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৫ পয়েন্ট পাওয়া কোপেনহেগেনেরও গ্রুপ পর্ব পেরুনোর আশা বেঁচে আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি