শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাগেরহাটে অস্ত্র-গুলিসহ ৪ জেএমবি আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

bagherhat1478144998
পূর্বাশা ডেস্ক:

দড়াটানা ব্রিজের কাছে জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। জেএমবির ছোড়া হাত বোমায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে হাতবোমাসহ চার জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।

জানাগেছে, ব্রিজের নিচে একটি চায়ের দোকানে জেএমবি সদস্যরা নাশকতার পরিকল্পনায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে জেএমবি সদস্যরা বোমা নিক্ষেপ করে। এ সময় বোমা হামলায় গোয়েন্দা পুলিশের এএসআই নাজমুল হোসেন ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হন। পরে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়ে ওই এলাকা ঘিরে ফেলে চার জেএমবি সদস্যকে আটক করে। এ সময় অজ্ঞাত ২/৩ জন জেএমবি সদস্য পালিয়ে যায়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বোমা, একটি ল্যাপটপ, ধারালো অস্ত্র, দুটি মোবাইলসহ বোমা তৈরির সরঞ্জামাদি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বোমা, একটি ল্যাপটপ, ধারালো অস্ত্র, দুটি মোবাইলসহ বোমা তৈরির সরঞ্জামাদি।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলা সদরের গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদারের ছেলে মো. মাকসুদুর রহমান ওরফে তোতা (২৪), একই জেলার ইটগাছা গ্রামের আব্দুল করিমের ছেলে সাইফুল ইসলাম (৩৬), কদমতলা বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোরশেদ আলম (২০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আশরাফুল আলী ফরাজীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

এ ঘটনায় অস্ত্র, বোমা বিস্ফোরণ, তথ্য প্রযুক্তি আইনসহ চারটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি