শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন মাহি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

131907mahi_kalerkantho_pic

পূর্বাশা ডেস্কঃ

সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে আবারও চলচ্চিত্র জগতে ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তারই ধারাবাহিকতায় আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় ছবিটির নাম ‘গোলাপতলীর কাজল’।

গ্রামীণ জীবনের পটভূমির ওপর নির্মিতব্য ছবিটির শুটিং হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। চলছে শুটিং শুরুর আগের কিছু অত্যাবশ্যকীয় কাজ। ছবিটিতে মাহির চরিত্রটির নাম ‘মায়া’। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে আরজু এবং পরীমনিকে নিয়ে শামীম নির্মাণ করেছেন ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিটির ডাবিং-এডিটিং চলছে। এর মধ্যেই তিনি হাতে নিয়েছেন নতুন ছবির কাজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি