শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষুদ্রঋণ মানুষকে নিঃস্ব করেছে: প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

255823_1

ডেস্ক রিপোর্টঃ

ক্ষুদ্রঋণের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি মানুষকে নিঃস্ব করেছে। ক্ষুদ্রঋণের ফাঁদে পড়ে ঘরবাড়ি বিক্রি করতেও বাধ্য হয়েছেন অনেকে। তাই সরকার ক্ষুদ্রঋণ নয়, ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করছে।

আজ শনিবার (০৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে সমবায় দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ হবে একটি উন্নত জাতি। যেটা জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন। শেখ মুজিবুর রহমান বলেছিলেন- সমবায়ের মাধ্যমে কৃষক জমি ও যন্ত্রের মালিকানা অর্জন করবে।’

তিনি আরও বলেন, আমাদের শিল্পায়নে যেতে হবে। যে অঞ্চলে বেশি কাঁচামাল পাওয়া যাবে সেখানে সেই শিল্প গড়ে তুলবো। সে লক্ষে আমরা কাজ করে যাবো। সরকার ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে। সেখানে ক্ষুদ্র ও মাঝরি শিল্প কারখানাও গড়ে তোলা যাবে। তাই যত্রতত্র শিল্প কারখানা না গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যাদের ভিটেমাটি আছে অথচ ঘর বানানোর টাকা নেই, তাদের সরকারের গৃহায়ন তহবিল থেকে টাকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চাইলে গৃহায়ন তহবিলের এই ঋণ বিজিএমইএর মত সংগঠনগুলো, শ্রমিকদের আবাসন নির্মাণের কাজেও ব্যবহার করতে পারবে। এজন্য দিতে হবে মাত্র ২ শতাংশ সার্ভিস চার্জ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি