শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পপুলার ভোটে জিতেও হেরে গেলেন হিলারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০১৬

download-17

ডেস্ক রিপোর্ট :

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবিশ্বাস্য জয় পেলেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব মিডিয়ার জরিপের মুখে ছাই দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের পাশাপাশি সিনেট ও কংগ্রেসের নিয়ন্ত্রণও নিয়েছে রিপাবলিকানরা। তবে অবাক করার বিষয় হলো এই নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টন পপুলোর ভোট বেশি পেয়েও ইলেক্টোরাল ভোটে হেরে যান।

৮ নভেম্বর ভোটগ্রহণ হয় দেশটির ৫০ রাজ্যে। এতে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোটের। সেই লক্ষ্যে বেশ সাচ্ছন্দেই পৌঁছে গেছেন ‘রাজনীতির বাইরের’ মানুষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭৬ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল ভোট। যদিও বাংলাদেশ সময় রাত ৯ টা ১৬ মিনিটে পাওয়া খবর অনুযায়ী হিলারি পপুলার ভোট পেয়েছেন ৫ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৫৪৮ টি আর আর ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৯১ লাখ ৪৬ হাজার ৩১০ টি। অর্থাৎ হিলারির ভোট পেয়েছে ৪৭.৬৫ শতাংশ এবং ট্রাম্প পেয়েছে ৪৭.৫২ শতাংশ।

নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে বিজয়ের অভিনন্দন জানান।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। ছয়টি ‘টাইম জোন’ অনুযায়ী দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগে প্রার্থীরা তাদের উত্তেজনাপূর্ণ দীর্ঘ প্রচারণার সমাপ্তি টানেন।

স্থানীয় সময় মধ্যরাত থেকেই ফলাফল আসতে শুরু করেছে। ‘টাইম জোন’ হিসেবে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ফলাফল আসে সবার আগে। পরে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোরও ফলাফল আসতে শুরু করে।

৭০ বছর বয়সী এই রিপাবলিকান নেতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

বারাক ওবামা যখন দায়িত্ব নেন তখন তার বয়স ছিলো ৪৭। তিনি যুক্তরাষ্ট্রের পঞ্চম কমবয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আর ট্রাম্প নিলেন প্রবীণতম হিসেবে।

আরেকটি দিক দিয়েও ট্রাম্প অনন্য। এর আগে সব প্রেসিডেন্টই গভর্নর, সিনেটর কিংবা সামরিক পরিচয় থেকে এসেছেন। ট্রাম্প আসলেন একদমই রাজনীতির বাইরে থেকে।

এর আগে ১৯৫৩ সালে প্রেসিডেন্টের দায়িত্বপালন করা ডুট আইজেনহাওয়ারের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিলোনা। তবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যৌথ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

এছাড়া গত ৭১ বছরে নিউইয়র্ক থেকে কেউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেননি। সেই ধারাও ভাঙলেন ট্রাম্প।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিএনএন, ডেইলি মেইল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি