মহিউদ্দিন ভূইয়াঃ
নগরীর হালুপাড়া ডাকাত সন্দেহে এক যুবককে গন দৌলাই, আহত আরো ২ (দুই) জন, আহতরা হলেন পারুল আক্তার (৩৬) স্বামী জাহাঙ্গীর আলম প্রবাসী ও তার মেয়ে সনিয়া আক্তার (২৫) ঘটনাটি ঘটে ই.পি.জেড ১নং গেইট হালুয়া পাড়া ১নাম্বার গলির শামছুল কবিরের বাড়ীতে। স্থানীয় সূত্রে যানা যায় গত কাল ভোর রাত্রে অনুমানিক ৪টা সময় শামছুল কবির ৪ তলা বাড়ীর নিচ তলায় বিকট আওয়াজ চিৎকার শুনে বাড়ির মালিক ও এলাকার লোকজন এসে ঘরে প্রবেশ করে পারুল ও সনিয় কে রক্তাক্ত অবস্তায় বিছানায় পরে থাকতে দেখেন। পরে তাদের কে বাড়িওলা ও এলাকার লোকজনের সহযোগিতায় কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। পরে পুলিশ এসে গণ দৌলাইকিত যুবককে কুমেক হাসপাতালে ভর্তি করেন। ওই যুবকের বাড়ি কুমিল্লা জেলা বাঙ্গড়া থানার যোগেড়খীল গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে। বাড়িওলা থেকে যানা যায় ওই যুবক আমার বাড়াটিয়ার আত্বিয় বলে আমি যানি। তবে স্থায়নীয় লোক জনের থেকে যানা যায় মাঝে মাঝে ওই যুবকের আনা গনা দেখা যেত। এই গঠনায় এখন কোন মামলা হয়নী।


















































