
মোঃ অপু খান চৌধুরী :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০১৬-২০১৭ অর্থ বৎসরে রবি মৌসুমে গম, ভূট্টা আবাদের লক্ষে গতকাল ১০ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে গম এবং ভূট্টার বীজসহ সার বিতরন করা হয়।
এ বেপারে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর বাদশা সাংবাদিকদের জানান, ২০১৬-২০১৭ মৌসুমে গম, ভূট্টা এবং খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ আবাদে বর্স মোট ৩শ বিঘা জমির জন্য ৩জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীর মাঝে বিতরনের জন্য উপরকন সহায়তা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ পাওয়া গিয়াছে। এর মধ্যে গম ফসলের জন্য ১২৫ জন চাষী ২০ কেজি করে বীজম ও ডিএপি সার ২০ কেজি এবং এমওপি সার ২০ কেজি করে সহায়তা হিসেবে পাচ্ছে। ভূট্ট ফসলের জন্য ৫০ জন কৃষক, প্রক্যেকে ২ কেজি করে ভূট্টার বীজ ও ডিএপি সার ২০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে সহায়তা পাবেন। এছাড়াও গত কয়েক দিন পূর্বে আমাদের এই বীজ বিতরন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে সরিষা বীজ বিতরন করেন। সরিষা ফসলের জন্য ১শ জন চাষীর মাঝে, প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ও ডিএপি সার ২০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরন করা হয়। এসময় তিনি আরো জানান, গ্রীষ্মকালীণ মুগ ফসলের জন্য ২৫ জন চাষী , প্রত্যেক চাষী ৫ কেজি করে মুগ বীজ ও ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলেক হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোসাঃ তাছলিমা খানম, মোঃ আঃ বাতেন, আঃ ছাত্তার, মোঃ বশির আহম্মেদ, মোঃ জামাল ছাত্তার, মোঃ রফিকুল ইসলাম মোল্লা, মোঃ হাবীবুর রহমান, মোঃ আঃ হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ আলী আকবর, মোঃ দিদারুল ইসলাম, মোঃ দলিলুর রহমান, মোঃ আঃ মান্নান, মোঃ তফাজ্জল হোসেন, মোসাঃ নাছিমা খানম, মোসাঃ তানজিনা আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ।

















































