শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হিলারি কন্যা চেলসি আসছেন রাজনীতিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

usa-election_clint_3077162f-550x387
পূর্বাশা ডেস্ক:

হিলারির এ বিশাল পরাজয়ের পর মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে আছেন তিনি, তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি আশাহত নন । হিলারিকন্যা চেলসি হচ্ছেন ক্লিনটন পরিবারের নতুন সংযোজন। হিলারিকন্যা চেলসিকে পরবর্তী হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। ৭৯ বছর বয়সী ডেমোক্রেট নেতা নিতা লোয়ি’র অবসর ঘোষণার পরপরই মিডিয়ার মারফত এমন খবর পাওয়া যায়। নিউইয়র্কের ১৭তম কনগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে ৩৬ বছর বয়সী চেলসি ক্লিনটন প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, সুদীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লোয়ি।

এই আগষ্টে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন তাদের বাড়ির পাশেই ছাপ্পাকোয়াতে ১.১৬ মিলিয়ন ডলারে মিস চেলসির জন্য একটি বাড়ি ক্রয় করেন যেখানে স্বামী-সন্তান নিয়ে তিনি বসবাস করছেন । যেহেতু তিনি ম্যানহাটনের ভোটার সেহেতু তিনি খুব সহজেই শূণ্য হওয়া লোয়ির আসনে লড়বার জন্য ছাপ্পাকোয়াকে তার নিজের স্থায়ী বাড়ি হিসেবে দেখাতে পারবেন। ইতোমধ্যেই চেলসি হিলারি ফাউন্ডেশন এবং নির্বাচনী প্রচারণায় একটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও হিলারি চাননি যে চেলসি রাজনৈতিক জীবন বেছে নিক । কিন্তু নির্বাচনী প্রচারণায় চেলসিকে বেশ উৎফুল্ল মনে হয়েছে।

নিউইয়র্কের ডেমোক্রেট শিবিরে লোয়ি’র অবসর এবং চেলসির প্রতিদ্বন্দ্বীতার ব্যাপারে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। ছাপ্পাকোয়াকেই যথাযথ স্থান মনে করা হচ্ছে চেলসির মনোনয়নের জন্য। আর এখান থেকেই চেলসির অর্থবিত্তের ভিত্তি গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে প্রবীণ রাজনীতিক হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করা ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট প্রার্থী হিলারির জন্য যা ছিলো খুবই হতাশাজনক কারণ ইতোপূর্বেই মি. ট্রাম্প ২৮৮ টি ইলেকট্রোরাল ভোট পেয়ে প্রেসিডেন্টের আসনে আসীন হয়েছেন যেখানে মিস. ক্লিনটন পেয়েছেন ২১৫ টি ইলেকট্রোরাল ভোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি